এটিইউ প্রধানের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধির বৈঠক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিমের সঙ্গে মার্কিন দূতাবাসের চার সদস্যের একটি দলের বৈঠক হয়েছে। গতকাল সোমবার সংস্থাটির সদর দপ্তরে এ বৈঠক হয় বলে এটিইউর মুখপাত্র মাহফুজুল আলম রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলটি সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক পরিম-লে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং এটিইউর বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হয় এবং সন্তোষ প্রকাশ করে।

ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত