ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সাপের কামড়ে মিথিলা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু মিথিলা খাতুন দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে। 

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মিথিলা। রাতে হঠাৎ তাকে সাপে কামড় দিলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃতের স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে পারিবারিকভাবে মরদেহের দাফন সম্পন্ন হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত