নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্নিলঘাট এলাকার তিস্তা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান দেশ রূপান্তরকে জানান, কিছু মানুষজন অবৈধভাবে তিস্তা নদীতে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদী ও ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। এমন অভিযোগে তার (ইউএনও) নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাথর উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ১২টি পাথর বোঝাই নৌকা ও নদী থেকে পাথর উত্তোলনের ব্যবহৃত ৯টি মেশিন আটক করে তা নদীতে বিনষ্ট করা হয়।
তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধভাবে পাথর উত্তোলন করা হবে সেখানেই এই অভিযান চলবে। এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ৫১ বিজিবির বার্নিরঘাট বিওপি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম ও ডিমলা থানা পুলিশের একটি দল।
এদিকে প্রশাসনের এমন বিশেষ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেছেন, এমন কঠোর কার্যকারিতা অব্যাহত রাখলে প্রভাবশালী চক্র অবৈধভাবে নদী থেকে পাথর তুলে বিক্রি করে লাখ লাখ টাকা আর হাতিয়ে নিতে পারবে না। পাশাপাশি নদী রক্ষা ও ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা স্থায়ী ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী চক্রকে প্রতিহত করার দাবি করছি।
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন মারা গেছেন
বিয়ে করেছেন আফ্রি সেলিনা
হজযাত্রীদের বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে: ধর্ম উপদেষ্টা