নাটোরে বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদারুল আলম (৪৭) নামে এক কোম্পানি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত দিদারুল আলম সদর উপজেলার পন্ডিতগ্রাম এলাকার নুর মোহাম্মদের ছেলে ও প্রাণ এগ্রো লিমিটেড কোম্পানির মোটর গ্যারেজের শ্রমিক ছিলেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, আটক ড্রাইভার রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শালবাগান পার হাউজ রোড এলাকার মো. এরশাদ মাতব্বরের ছেলে রবিউল ইসলাম, হেলপার নাজমুল হাসান একই জেলার দুর্গাপুর থানার বেড়া গ্রামের বক্তার আলীর ছেলে ও আটক ট্রাকটি রাজশাহী হাইওয়ে পবা থানা পুলিশের হেফাজতে আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দিদারুল সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে তার কর্মস্থল প্রাণ কোম্পানিতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বন বেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকা পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক( ঢাকা মেট্রো- ট- ২০-৫২৮৪) পিছন থেকে দিদারুল আলমকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় ।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠান। ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার কাজ চলছে।
ফেনীতে ১১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
সৌদি-পাকিস্তান সামরিক চুক্তি নিয়ে ক্ষুব্ধ মিশর