বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলার কর্মরত সাংবাদিকরা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কোবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীন আহমেদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব, জামাল হোসেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আহমদ আলী শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।
এছাড়া সাংবাদিক মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকমিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, একাওর টিভির সাংবাদিক মুসলিম উদ্দিন পাপ্পু, দৈনিক খবরের কাগজের সাংবাদিক নজরুল ইসলাম, এসএ টিভির সাংবাদিক শেখ নাসির উদ্দিন, বৈশাখী টিভির সেলিম রেজা, এই সময় টিভির মশিয়ার রহমান, নাগরিক টিভির শেখ সাদাফ হোসেন, দিপ্ত টিভির আল মামুন প্রমুখ।
