ঢাকেশ্বরী ও রমনা কালীমন্দির পরিদর্শনে বিজিবি ডিজি

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ এএম

ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী ও রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল বুধবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত