বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় আফাজিয়া বাজার পুজামন্ডপ পরিদর্শন কালে তিনি এ মন্তব্য করেন।
জেলা বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে ।পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি একটি সর্বজনীন আনন্দ উৎসব। আমরা সবাই মিলে এ উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করবো।
প্রকৌশলী তানভীর বলেন, বিএনপি সবসময় হিন্দু, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।
শারদীয় দুর্গেোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে জানিয়ে তিনি বলেন, এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।
