সাংবাদিকদের আয়োজনে বগুড়ায় মাসব্যাপী শিল্প মেলা শুরু

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম

বগুড়ায় জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যবস্থাপনায় শুরু হলো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। শুক্রবার (০৩ অক্টোরব) সকালে মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষনীয় রাইডও রয়েছে।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপির বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতিক ওমর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত