ফটিকছড়িতে যুবকের মরদেহ উদ্ধার, নিহতের মা আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ির নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

মৃত যুবক বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।

প্রতিবেশীরা জানান, আজ সোমবার সকালে কাউছারের মায়ের কান্নার আওয়াজ শুনে তারা এগিয়ে গিয়ে বসতঘরে যুবকের নিথর দেহ দেখতে পান। বিছানার ওপর পড়ে থাকা দেহের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত