জাতীয় বিশ্ববিদ্যালয়

পদোন্নতির দাবিতে বিক্ষোভ কর্মকর্তা কর্মচারীদের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৩ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা এবং কর্মচারীদের দ্বিতীয় পদোন্নতির দাবি ও বৈষম্য নিরসনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে পুনর্বহালকৃত কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ সমাবেশ চলে দুপুর ১টা পর্যন্ত।      

বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক ও চাকরি রক্ষা কমিটির সাবেক মহাসচিব মোহাম্মদ মিয়া হোসেন রানা, মিয়াজ উদ্দিন, আলমগীর হোসেন, মো. জলিলুর রহমান, আব্দুল মতিন, কামরুল ইসলাম সরকার, আফজাল হোসেন প্রমুখ।

পরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দপ্তরে যান এবং ১৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এস আমানুল্লাহর নিকট প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত