বিএসটিআইয়ের অভিযান

জব্দ করা প্রসাধনীতে ২৫০০ গুণ বেশি ক্ষতিকর উপাদান

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪১ এএম

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্র্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও নিম্নমানের বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী জব্দ করা হয়। জব্দ করা প্রসাধনীগুলো বিএসটিআই ল্যাবে পরীক্ষা করা হয়। এসব প্রসাধনীতে বিএসটিআই নির্ধারিত মানের চেয়ে প্রায় আড়াই হাজার গুণেরও বেশি ক্ষতিকর হাইড্রোকুইনোন পাওয়া যায়, যা স্কিন ক্যানসারসহ লিভার এবং কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর।

গতকাল বুধবার বিএসটিআইতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

জব্দ করা মালামালের নমুনা পরীক্ষায় দেখা যায়, বিএসটিআই নির্ধারিত মান অনুযায়ী হাইড্রোকুইনোনের মাত্রা থাকতে হবে সর্বোচ্চ ৫ মিলিগ্রাম/কেজি কিন্তু রিপোর্টে আড়াই হাজার গুণেরও বেশি হাইড্রোকুইনিন পাওয়া যায়। ল্যাবে পরীক্ষা করা এনসাইন ব্র্যান্ডের স্ক্রিন ক্রিমে ১৩৯৬৮ দশমিক ৩ মিলিগ্রাম/কেজি, যা বিএসটিআই নির্ধারিত স্ট্যান্ডার্ডের তুলনায় ২৭৯৩ গুণ বেশি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত