ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ বাহিনীর অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আক্তার হোসেন (২৮), কামাল হোসেন (২৪), একই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনের দোচালা টিনের বসত ঘরের ভিতর হইতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪শ ৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ১০ টাকা ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর্জেন্টিনা–ব্রাজিল-স্পেনের ফুটবলাররা জাল নথি দিয়ে মালয়েশিয়ান হতে চেয়েছিল
গ্রামে গিয়ে দেখেন নির্বাচনী উত্তাপ শুরু হয়ে গেছে