জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না: গোলাম পরওয়ার

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পিএম

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার  বলেন, জুলাই সনদ তৈরি হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। তার ভিত্তিতে গণভবন হতে হবে, তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়।  

তিনি আরও বলেন, আমরা বলেছি পিয়ারের বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআর এর পক্ষে ভোট দেয় সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয় আমরা মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআর উপেক্ষা করা যাবে না।

তিনি বলেন, আমরা দেশকে বাঁচাতে দুর্নীতিমুক্ত করতে দারিদ্র্য মুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনে একমত হওয়ার সব বিষয় যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে। সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে সেই গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে।

এরপর ৫ দাবি আদায়ে রাজধানীতে গণমিছিল করে জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট থেকে এই গণমিছিল শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত