দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯৩ জনে। এ সময় নতুন করে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২১ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১৭ জন পুরুষ ও ১০৭ জন নারী। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত
গাজা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছেন ট্রাম্প