লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ২৪ ঘণ্টার পরও পুলিশ আসামিদের সনাক্ত করতে না পারায় এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার রাতে রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে মা ও মেয়েকে গলা কেটে হত্যার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৪৫) ও তার মেয়ে তানহা আক্তার মিম (১৮)। মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।  স্ত্রী-মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মিজানুর রহমান।

এদিকে শুক্রবার দুপুরে নিহতদের স্বজন ও জুলেখার স্বামী সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমান অজ্ঞাত নামা আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকারীদের বিচার চেয়ে নিহতের পরিবার ভেঙে পড়ছেন বার বার। ঘটনার পর থেকে পুরো এলাকায় আংতঙ্ক ও নেমেছে শোকের ছায়া। বিভিন্ন বয়সের একাধিক লোক জানান, রাতের প্রথম প্রহরে জোড়া খুনের ঘটনা মানুষ চরম আতঙ্কে আছে। জীবনে কারও কোন নিরাপত্তা নেই। কি যে শুরু হলো!

পুলিশ বলছে, এ হত্যাকাণ্ড নির্মম। থানায় মামলা হয়েছে। যত দ্রুত সম্ভব আসামিদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে মা ও কলেজ পড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পরিবারের পুরুষ সদস্যরা বাজারে থাকায় এ সুযোগ নিয়ে দুবৃত্তরা ঘরে ঢুকে মা ও মেয়েকে হত্যা করে। পরে রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। আশপাশের মানুষ ছুটে এসে পরিস্থিতি দেখে নির্বাক হয়ে পড়ে।

পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও লুট হয়েছে। পুলিশ, সেনাবাহিনী সদস্যসহ জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত তানহা আক্তার মীম এর সহপাঠীরা এ হত্যার রহস্য উৎঘাটনসহ হত্যাকারীদের ফাঁসি দাবি জানিয়েছেন তারা।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুলবারী জানান, প্রাথমিক ভাবে বিষয়টি ডাকাতির ধারণা করলে ও ঘটনা অন্য কিছু হতে পারে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত