মেক্সিকোয় প্রবল বৃষ্টিতে ৩০ জনের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৯ এএম

মেক্সিকোতে প্রবল বৃষ্টিপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে। গত শুক্রবার কর্র্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টির ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। কিছু পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং নদীগুলো উপচে পড়েছে। হিদালগো রাজ্যের সিভিল প্রোটেকশন কর্র্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। অন্তত এক হাজার বাড়ি ও শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যের গভর্নর আলেহান্দ্রো আরমেন্তা বলেছেন, ভূমিধসসহ বিভিন্ন ঘটনায় অন্তত ৯ জন মারা গেছে এবং আরও ৫ জন নিখোঁজ রয়েছে। ভেরাক্রুজ রাজ্যে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমরা জনগণকে সহায়তা করতে, সড়ক খুলে দিতে এবং বিদ্যুৎ সেবা পুনরুদ্ধারে কাজ করছি।’ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫ হাজার ৪০০ জন কর্মীকে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি, উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত