রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একেক অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ওই থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মো. বিপ্লব (৩০), মো. শহিদুল ইসলাম (২৮), মো, শাওন (১৯), মো. সাগর (২৩), মো. সোহেল (১৮), মো. শরিফ (২৫), আইদিদ (২০), মো. আসিফ হোসেন (৩২), মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), মো. নুরুজ্জামান (৪২), মো. আদিল (৩৭), মো. আবুল হোসাইন রানা (৪৬), মো. সাগর (২০), মো. আমির উদ্দিন (২১), সাব্বির (১৯), কিবরিয়া কাওসার (৩৭), মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩),  মো. ইমন (২২),  মো. আনিসুর রহমান (৩০), মো. শাওন (১৬), মো. শুভ (২৩), মো. উদয় (২৭), গোলাম মোর্শেধ (৩২), মো. সাগর (২৬), মো. ইরাজ হাসান (১৮) ও মো. রাজিব (৩৫)।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত