শরীয়তপুরের নড়িয়ায় দুই শিশুসহ ২০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নড়িয়া কীর্তিনাশা নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেডের যাওয়ান সময় ঢেউঢের আঘাতে নৌকাটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অতিরিক্ত যাত্রী নেওয়ার কারলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউএনও।
