গত ১২ অক্টোবর (রবিবার) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার পাঁচশ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে শিক্ষক-কর্মচারীদের ওপর নির্মম পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা চত্বরে সিংড়া উপজেলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং কলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় বক্তব্য দেন দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার আফছার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, পুঠিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. এনতাজ আলী, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদরুল উলা এবং বামিহাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম প্রমুখ।
চাকসু নির্বাচন আগামীকাল, ক্যাম্পাস জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা