হংকং এর সঙ্গে ড্র করেও ছিটকে গেলো বাংলাদেশ

 

 
 
 
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০১:২২ এএম

সমীকরণ আগে থেকেই জানা ছিল, পয়েন্ট খোয়ালেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ভেঙে যাবে। হামজা চৌধুরী, শমিত সোমদের হাত ধরে ৪৫ বছর পর যে স্বপ্নটি দেখেছিল বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে প্রায় ৪৫ হাজার দর্শকের সামনে অগ্নিপরীক্ষায় পাস মার্ক পেয়েছেন হামজারা। ঘরের মাঠে ৪-৩ গোলে যাদের কাছে হেরেছিল তাদেরেই মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কিন্তু তার পরও আরেকবার হতাশায় ডুব দিতে হচ্ছে দেশের ফুটবল ভক্তদের। এই ম্যাচের পর যদিও গাণিতিকভাবে ক্ষীণ সম্ভাবনা ছিল, কিন্তু গোয়াতে ভারত সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়া তারাসহ বাংলাদেশেরও বিদায় নিতে হলো আসর থেকে। 

চার ম্যাচের মধ্যে পরের মাঠে দুটি ড্র করলেও ঘরের মাঠে দুই হারে বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা মিলিয়ে গেছে। আজ হংকংয়ের সঙ্গে ড্র করার পরও তাই শেষ হয়ে গেছে ১৯৮০ সালের পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার আশা। ৩৫ মিনিটে ডি বক্সের ভেতর তারিক কাজীর খামখেয়ালি ভুলের মাসুল হিসেবে পেনাল্টি হজম করে বাংলাদেশ। সফল স্পট কিকে স্বাগতিকদের এগিয়ে নেন ম্যাথিউ অর। 

এর পর বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। একদম শেষের দিকে ৮৪ মিনিটে রাকিব হোসেন শোধ করেন সেই গোল। আর তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

বিস্তারিত আসছে...

 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত