খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ের এক ওএমএস ডিলারের কাছ থেকে চাঁদা আদায় করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। গ্রেপ্তার সৈয়দ আব্দুল্লাহ সিকি ও আশিকুর রহমান নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশিক ও আব্দুল্লাহ সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর বাস্তুহারা মোড়ের ওএমএস ডিলার আবুল কালাম আজাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় বাগ্বিত-ার একপর্যায়ে স্থানীয়রা তাদের আটক করে খালিশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
