ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ভারতীয় এয়ারগান ও অ্যামোনিশনসহ গাজী শাহীন আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবিহিনী।
বুধবার (১৫ অক্টোবর) রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত গাজী শাহীন আলী হালকাটা এলাকার গাজী আহম্মেদ আলীর ছেলে। শাহীন আলী ও উদ্ধার করা অস্ত্র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, সিভিল সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে শাহীন মিয়ার বাড়িতে সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে দুষ্কৃতিকারী গাজী শাহীন মিয়াকে অবৈধ দুইটি ভারতীয় এয়ারগান (৪.৫ মি.মি.) ও ৩৫০০ রাউন্ড অ্যামোনিশনসহ গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী জানায়, স্থানীয় থানায় তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় প্রভাব বিস্তারসহ নানান অভিযোগে মামলা রয়েছে। গাজী শাহীন যৌথবাহিনীর তল্লাশি কার্যক্রমে মিথ্যাচার করে অভিযানে অসহযোগিতা করেন।
এভারকেয়ার হসপিটালের উদ্যোগ ‘বিনামূল্যে ব্রেস্ট হেলথ চেকআপ’