টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলেও দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। গতকাল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রকাশিত ফলে দেখা গেছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা এবারও দেশের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন।
প্রাপ্ত তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির অধীনে ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হন ১ হাজার ২৬০ জন। এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ ৫ অর্জন করেছেন। বিভাগভিত্তিক ফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫২০ জন পরীক্ষার্থী অংশ নেন, এর মধ্যে ৫১৭ জন পাস করেন এবং ৩৯০ জন জিপিএ ৫ অর্জন করেন।
