মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইখতিয়ার খান প্রিন্স। সম্প্রতি এমবিএসএলের ৭৫তম বোর্ড সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। প্রিন্স বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তিনি পিনাকল বাইসাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সম্রাট গ্রুপ ও সম্রাট কোল্ড স্টোরেজ লিমিটেডের পরিচালক। এ ছাড়া তিনি বিএমএস মানি এক্সচেঞ্জের প্রোপ্রাইটর এবং আলহাজ আমান উল্লাহ খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি
