জাল নোটের ছড়াছড়ি শেরপুরে দুজন গ্রেপ্তার

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৪ এএম

শেরপুরে জাল টাকা কান্ডে পোস্ট অফিসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমান। মানিককে গত ১৬ অক্টোবর ও হাফিজুরকে ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ১৩ অক্টোবর সদর উপজেলার গণইমমিনাকান্দা গ্রামের শাহিনা বেগম উত্তরা ব্যাংকে ২ লাখ ৬৯ হাজার টাকা জমা দিতে যান। ব্যাংকের ক্যাশিয়ার টাকা গুনে নেওয়ার সময় দেখতে পান ওই টাকার মধ্যে ৫৩টি এক হাজার টাকার জাল নোট। কোর্ট ইন্সপেক্টর জিয়া বলেন, মানিক মিয়া ও হাফিজুর রহমান দুজনকেই গতকাল আদালতে ওঠানো হয়। হাফিজুরের জাল টাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং মানিককে সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ অক্টোবর রিমান্ড শুনানি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত