তিস্তা নদীর পানিবণ্টন ও ন্যায্য হিস্যার দাবিতে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শেকৃবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই মিছিল থেকে তিস্তা নদীর অধিকার সুরক্ষার জোর দাবি জানানো হয়।
শেকৃবির শতাধিক শিক্ষার্থী সেন্ট্রাল ফিল্ড থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।
এসময় শিক্ষার্থীরা `তিস্তা নদীর হিস্যা চাই দাবি মোদের একটাই, তিস্তা বাঁচলে বাঁচবে দেশ, জেগে ওঠো বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিতে থাকে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তিস্তা উত্তর জনপদের জীবনরেখা। তিস্তার ন্যায্য হিস্যা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। তারা দেশের জলবায়ু, কৃষি ও পরিবেশ রক্ষায় অবিলম্বে তিস্তার পানিবণ্টন সমস্যার একটি টেকসই ও ন্যায্য সমাধান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
