শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করল রাকসুর নবনির্বাচিতরা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম

শহীদ অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। সোমবার (২০ অক্টোবল) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধার সঙ্গে করব জিয়ারত করেন তারা। 

এরপর তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান ও ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে শহীদ হওয়া সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানের কবরেও শ্রদ্ধা নিবেদন করবেন।

এ সময় নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা জানি শহীদ শামসুজ্জোহা কীভাবে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্যারের সেই কথা ‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে, আমার গায়ে গুলি লাগুক’ আমাদের কাছে চিরস্মরণীয়। আমরা আশা করি, স্যারের চেতনা অনুযায়ী সৃষ্টিকর্তা আমাদের কাজ করার তৌফিক দান করবেন।

তিনি বলেন, যেহেতু আমরা এখনও শপথ নেইনি, অফিসিয়াল কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে সময় নষ্ট না করে আপাতত জোহার স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম।

কবর জিয়ারতের সময় রাকসুর নবনির্বাচিত ভিপি সঙ্গে জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত