পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

পাকিস্তানের ক্রিকেটে ভাঙাগড়ার খেলা নতুন কিছু নয়। হরদম চলতেই থাকে। মোহাম্মদ রিজওয়ানকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরানোর পর এবার টি-টোয়েন্টি দলে ফেরানো হলো বাবর আজমকে। আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টেস্ট সিরিজ শেষে আগামী ২৮ অক্টোবর থেকে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এরপর ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এর আগে এশিয়া কাপ এবং প্রস্তুতিমুলক ত্রিদেশীয় সিরিজের টি-টোয়েন্টি দলে বাবরের জায়গা হয়নি। দলের টানা ব্যর্থতার পরই বাবরকে ফেরানোর উদ্যোগ নিয়েছে পিসিবি।

১৫ সদস্যের টি-২০ স্কোয়াড: সালমান আলি আঘা (ক্যাপ্টেন), আবদুল সামাদ, আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নবাজ, মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মিরজা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

রিজার্ভ: ফখর জমান, হারিস রউফ, সুফিয়ান মোকিম।

১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (ক্যাপ্টেন), আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রাম, ফখর জমান, হারিস রউফ, হাসীবুল্লাহ, হাসান নবাজ, হুসাইন তালাত, মোহাম্মদ নবাজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলি আঘা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত