পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ থেকে এ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়। এতে মুহুর্তেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পরে এবং বরফ কলের আশেপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই বরফকলের মধ্যে থাকা শ্বাসকষ্টে গুরুতর আহত হওয়া ৫ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গাজী আইস প্ল্যান্টের পরিচালক রাশেদুল ইসলাম রক্তিম বলেন, এটি একটি দুর্ঘটনা। তবে বরফ কলের পাশে কিছু জেলেরা থাকায়, তারা গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পরেছে। কিন্তু এলাকার মানুষ সতর্কতা অবলম্বন করায় কেউ অসুস্থ হয়নি। তবে যারা অসুস্থ হয়ে পরেছিলো তারাও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।
এ বিষয় কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস মারাত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস। এ গ্যাস ছড়িয়ে পরার পর আমরা আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও আরও কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে।
গৃহযুদ্ধের মোড় ঘুরল মিয়ানমারে, চীনের সহায়তায় জান্তার পুনরুত্থান