প্রথম দুই সেট জেতায় মনে হচ্ছিল নেপালকে হারাতে বেগ পেতে হবে না স্বাগতিক বাংলাদেশের। তবে নেপাল সহজে হার মানার পাত্র নয়। ২-০ সেটে পিছিয়ে পড়ার জবাবটা তারা দিলো পরের দুই সেট জিতে। ফলাফল নির্ধারণী পঞ্চম সেটেও লড়াইটা জারি রেখেছিল নেপাল। তবে বাংলাদেশ শেষ বাজিটা জিতে নিয়েছে। সুবাদে কাভা কাপ ফর মেন ২০২৫ আসরে বাংলাদেশ পেয়েছে টানা দ্বিতীয় জয়ের দেখা। বৃহস্পতিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের অপর দুই ম্যাচে জয় পেয়েছে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।
ম্যাচ এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা প্রথম দুই সেটে বোঝা যায়নি। স্বাগতিকরা প্রথম দুই সেট জিতে নেয় ২৫-২৩, ২৫-২০ পয়েন্টে। তৃতীয় সেটে নেপাল ফিরেছে অসাধারণ নৈপুণ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা জয় পায় ২৫-২৩ পয়েন্টে। চতুর্থ সেটে বাংলাদেশ দাড়াতেই পারেনি নেপালের সামনে, হেরে যায় ২৫-১৬ পয়েন্টে। শেষ সেটেও হয়েছে জোড় লড়াই। শেষ পর্যন্ত বাংলাদেম ম্যাচটা জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে শেষ সেট জিতে। ম্যাচ সেরা হন বাংলাদেশের আল আমিন।
এর আগে সকালে দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে হারায় শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে হারায়।
রাফির ৬ রোমানার ৫ নৌবাহিনীর ৩৫ স্বর্ণ