বোয়ালমারীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে বাস স্টাফ কর্তৃক এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে মাইজকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বটতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে তারা রাস্তা অবরোধ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করে।

জানা যায়, বুধবার (২২ অক্টোবর) কয়েকজন শিক্ষার্থী বাসে উঠে হাফ ভাড়া দিতে চাইলে বাস স্টাফরা তা নিতে অস্বীকৃতি জানায়। 

এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাস স্টাফদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাসের কন্ডাক্টর ও হেলপার কয়েকজন শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া বাস্তবায়নেরও দাবি জানান।

পরে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের আশ্বাসে শিক্ষার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত