খুলনায় অগ্নিকা-ে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয় পুড়ে গেছে। একইসঙ্গে পুড়েছে পাশের ৭টি দোকান, দুটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, ২টি ইজিবাইক, ২টি ফ্রিজ ও তিনটি রিকশা। গতকাল দুপুরে নগরীর মুজগুন্নি এলাকার ১৯ নম্বর সড়কে এই অগ্নিকা- ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২টার দিকে মুজগুন্নি ১৯ নম্বর সড়কের একটি ইজিবাইকের গ্যারেজ থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর কার্যালয়সহ বিভিন্ন দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
