সখীপুরে ইয়াবাসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে ৩৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া শামছুল আলম উপজেলার বড়চওনা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক পদদারী বলে জানা যায়।

শামছুল উপজেলার কুতুবপুর শুকনারছিট গ্রামের মজিবর রহমানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) লিবাস চক্রবর্তীর নেতৃত্বে, এসআই সুমন, এএসআই মাহবুবুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দলের অভিযানে, উপজেলার দেবরাজ এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এ সময় ৩৮০টি ইয়াবা ও একটি হায়েস (মাইক্রোবাস) গাড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মতিন মিয়া বলেন, বিএনপি বা এর সহযোগী সংগঠনে কোন অপরাধীর থাকার সুযোগ নেই। বিষয়টি জানামাত্র বড়চওনা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এর পদ থেকে আমরা তাকে বহিষ্কার করেছি।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত