বন্দি নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার কোস্ট গার্ডের

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৭ এএম

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার কোস্ট গার্ডের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। এ তথ্য পেয়ে গত বৃহস্পতিবার রাত ২টা থেকে গতকাল শুক্রবার সকাল ৭টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা ওই পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত