ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেছেন, সবাইকে নিয়েই আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ কে এক আদর্শ, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমরা দল, মত, মতাদর্শ, বিরোধিমত কাউকেই শক্রু মনে না করে সবার নিকটই সত্যের দাওয়াত পৌঁছে দিতে চাই।
আজ শনিবার মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে মানিকগঞ্জে সাবেক শিবির নেতাদের প্রীতি সন্মেলনে শিল্পকলা মিলনায়তনে সকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাকসু জিএস এস এম ফরহাদ আরও বলেন, কল্যাণকর কাজ আর হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আমাদের কাজ করতে হবে। ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করতে হয়। মিথ্যা অপপ্রচার, ঘৃণা, নিন্দা আর বিরোধিতার মোকাবেলায় আমাদের কল্যাণকর কাজ আর ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করতে হবে।
মানিকগঞ্জ জেলা শিবিরের সাবেক নেতা অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উত্তরাঞ্চলের সহকারী পরিচালক, মানিকগঞ্জ-৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এবং সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মানিকগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি মো. মনিরুজ্জামানসহ আরো অনেকই।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন বলেন, যে জাতি নিজেদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আল্লাহও তাদের কোনো পরিবর্তন করে না। যদি নিজেরা নিজেদের জন্যে চেষ্টা করে মহান আল্লাহ তাদের সাহায্য করে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টার প্রাথমিক পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার সত্য প্রতিষ্ঠায়, দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।
প্রধান আলোচক মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, আমরা কোনো সংঘাত কিম্বা বিরোধ চাই না, আমরা এক সম্প্রীতির বাংলাদেশ চাই। আমি সম্প্রীতির পরিবেশ তৈরি করতে চাই করতে চাই। আমি এক মঞ্চে সকল প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই। মানুষ নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু প্রমান করে বাংলাদেশের মানুষ তাদের প্রাণের বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছে। আগামী ভোটে মানুষ তাদের হৃদয়ের ভালোবাসা প্রকাশ করবে।
মানিকগঞ্জ- ২ আসনের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক বলেন, আমি ভোট চাইতে গেলে গ্রামের মানুষ আমার নিকট চিকিৎসা নিতে আসে। আমার নির্বাচনী প্রচারণা চিকিৎসা ক্যাম্পে পরিণত হয়ে যায়। আমি নির্বাচিত হই আর না হই, আমি আমার মা-বোন, ভাই-চাচা তথা এলাকার মানুষের চিকিৎসাসহ খেদমত চালিয়ে যাব।
জেলা আমির হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, সাবেক ভাইদের দায়িত্ব নিয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষ মুক্তির জন্যে, সুন্দর একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে। এই মুক্তির মিছিলে সবাইকে আবার পূর্ণ শক্তি দিয়ে কাজ করতে হবে।
সাবেক শিবির নেতা জামায়াতের দৌলতপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জামায়াতের নায়েব আমির অ্যাড মো. আনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা জামায়াত নেতা মুহাম্মদ আবু তাহের, হাফেজ মুহাম্মদ আবুল কালাম আজাদ, প্রফেসর আ. মজিদ, অ্যাডভোকেট মনোয়ার হোসাইন, সরকার মুহাম্মদ কামাল হোসেন, ডা. জিয়াউল হক, হুমায়ূন কবীর লিটন, নূর মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুল আহাদ মাসুদ প্রমুখ।
চাঁদপুরে ৫২ কেজি গাঁজাসহ কারবারি আটক
ন্যায় ব্যর্থ হলে রাষ্ট্র ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
আগামীতে মন্ত্রিত্ব দিতে চাইলেও নেব না, এটিই আমার শেষ দায়িত্ব