শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ভুক্তভোগীর খালা এবং তার স্বামী মোবারক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ২৯ সেপ্টেম্বর নিখোঁজ হয় ওই কিশোরী। পরে তার বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।

গত ৮ ও ১১ অক্টোবর মামলার দুই আসামি বদরুল আলম ও শহিদ মিয়াকে গ্রেপ্তার করলেও ভুক্তভোগী ওই কিশোরীর সন্ধান মেলেনি। পরে তদন্তে কিশোরীর খালার ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ওই কিশোরীকে সিলেটের দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকায় খালার ভাড়া বাসায় আটকে রাখা হয়। অবশেষে গত শুক্রবার শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং  খালা ও তার স্বামী মোবারক মিয়াকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত