রাজধানী ঢাকায় আজও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে শহরজুড়ে গরমের তাপমাত্রা আগের মতোই বজায় থাকতে পারে। সকালে আকাশে কিছুটা মেঘ দেখা গেলেও সারাদিন আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।
আবহাওয়া অধিদপ্তরের হিসেবে, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টার রেকর্ড অনুযায়ী, ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, সারাদেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নেই।
রূপায়ণ গ্রুপ চেয়ারম্যানের শুভেচ্ছা