কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ দালাল গ্রেপ্তার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দিপ্তের নেতৃত্বে অভিযানকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানির সঙ্গে জড়িত ১১ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

এবিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় থেকে শুরু করে অ্যাম্বুলেন্সচালক পর্যন্ত অনেকেই দালালি কার্যক্রমে জড়িত। প্রতিদিন অসংখ্য রোগী ও তাদের স্বজন প্রতারণার শিকার হচ্ছেন। হাসপাতালটি দালালমুক্ত করতে এবং শৃঙ্খলা ফেরাতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত