নবীগঞ্জে বঁটির আঘাতে মেয়ের মৃত্যু, বাবা আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৮ এএম

পারিবারিক কলহের জেরে বাবার বঁটির আঘাতে মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার  দুপুরে  নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম পূর্ণিমা রানী দাশ (২২)। তিনি মতি লাল দাশের মেয়ে।

পুলিশ সূত্র জানায়, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দাশ দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এ ঘটনায় স্থানীয়রা পরিবারটিকে নানা কটু মন্তব্য করতে থাকে। গতকাল দুপুরে প্রতিবেশীদের এমন কটু মন্তব্য সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মতি লাল দাশ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়ের মাথায় বঁটি দিয়ে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। পরে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানা-পুলিশ মতি লাল দাশকে আটক করেছে।

এদিকে, রাজবাড়ীর বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তে বাধা প্রদান করায় ছাত্রীর মা শিরিনা বেগমকে ব্যাট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটে তরিকুল শেখ (২৫)। পুলিশ গতকাল সোমবার বিকেলে বালিয়াকান্দি থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়ী গ্রামের ওই বখাটে তরিকুলকে গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত