বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন গ্রুপ করপোরেট চুক্তি করেছে বিশ্ববিখ্যাত এয়ারলাইন কাতার এয়ারওয়েজের সঙ্গে।
রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর বনানীতে ওয়েস্টার্ন গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির মাধ্যমে ওয়েস্টার্ন গ্রুপের অধীনস্থ বিভিন্ন কোম্পানি কাতার এয়ারওয়েজের করপোরেট ভ্রমণ সুবিধা, বিশেষ ছাড় ও প্রিমিয়াম সেবার আওতাভুক্ত হবে। গ্রুপের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, টাইগার সিমেন্ট, লিডস কর্পোরেশন, ওয়েস্টার্ন সুপিরিয়র জুট ইন্ডাস্ট্রিজ ও ওয়েস্টার্ন ওভারসিজসহ অন্যান্য প্রতিষ্ঠান এসব সুবিধা পাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিডস কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাফিদ আহমেদ অনন্য।
কাতার এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম বলেন, ওয়েস্টার্ন গ্রুপের সঙ্গে চুক্তিতে আমরা গর্বিত। বাংলাদেশে সততা ও উদ্ভাবনের প্রতীক এই প্রতিষ্ঠান। আমাদের পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক এক মাইলফলক হয়ে থাকবে।
ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ বলেন, কাতার এয়ারওয়েজের সঙ্গে এ অংশীদারিত্ব নির্ভরযোগ্যতা ও বিশ্বমানের সেবার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। কাতার এয়ারওয়েজ যেমন বাংলাদেশকে বিশ্বের সঙ্গে যুক্ত করছে, ওয়েস্টার্ন গ্রুপ তেমনি দেশের উন্নয়ন ও উদ্ভাবনে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাইগার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক নাগির আহমেদ অপূর্ব, ওয়েস্টার্ন গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মিজানুর রহমান খান এবং কাতার এয়ারওয়েজের একাউন্ট ম্যানেজার মারুফা মাহফুজ সোনিয়া। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
