খুলনায় ২ বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম

খুলনায় ২টি বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর দৌলতপুরের কার্তিককূলের খুঁটির ঘাট এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এরমধ্যে খুলনা প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং মাদক ব্যবসায়ী কানা মেহেদির বাড়িতে ৯
রাউন্ড গুলি ছোড়া হয়। তবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গুলি বর্ষণের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পারেনি। 

এ ব্যাপারে নগরীর দৌলতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেদির বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত