লোকসানি ৭ কোম্পানি লভ্যাংশ দেবে না

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার বা ‘নো ডিভিডেন্ড’ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার কোম্পানিগুলো পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিগুলো হলো জাহিন স্পিনিং; বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস; অলিম্পিক এক্সেসরিজ; দেশবন্ধু পলিমার; বিবিএস কেবলস; বিডি সার্ভিসেস এবং আজিজ পাইপস।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিগুলোর শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

জাহিন স্পিনিং কোম্পানি জানিয়েছে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৫৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৯ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা হবে ৩০ ডিসেম্বর। এই লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস : কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৫৯ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৪ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে আগামী ২৩ ডিসেম্বর। এই লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

অলিম্পিক এক্সেসরিজ : কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৭৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ দশমিক ৫০ টাকায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা হবে ২৪ ডিসেম্বর। এই লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ২০ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

দেশবন্ধু পলিমার : কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ৯৩ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৪ টাকায়। কোম্পানির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা হবে ২২ ডিসেম্বর। এই লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিবিএস কেবলস : কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ দশমিক ৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ দশমিক শূন্য ১ টাকায়। কোম্পানির সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা হবে ২৪ ডিসেম্বর। এই লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিডি সার্ভিসেস : কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ দশমিক ৯৪ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৯ দশমিক ৭৪ টাকায়। কোম্পানির সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা হবে ২২ ডিসেম্বর। এই লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আজিজ পাইপস : কোম্পানির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ দশমিক ১২ টাকা। আর গত ৩০ জুন ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৩৭ টাকায়। কোম্পানির ঘোষিত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা হবে আগামী ৩০ ডিসেম্বর। এই লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত