টেকনাফের ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম

মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৭ জন জেলেকে ধরে নিয়ে গেল মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মায়ানমারের আরাকান আর্মির হাতে আটক হয়। ট্রলারটিতে সাতজন জেলে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নাম্বারে কল দিলে সহকারী কমিশনার (ভূমি) রিসিভ করলে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে বলেন, স্থানীয়দের মাধ্যমে শুনেছি, বিষয়টি সংশ্লিষ্ট বাহিনীকে জানানো হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত