মো. রেজাউল ইসলাম জান্টুকে আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওমর ফারুককে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট নাটোরের সিংড়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে জেলা কৃষকদলের আহ্বায়ক মো. হাসান আলী ও সদস্য সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল সাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বিএনপির কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেন বিএনপির নেতৃবৃন্দ।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এম এ হেলালকে, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এম এ হান্নান, মনিরুজ্জামান বাবলু, গোলাম রাব্বানী, মহিবুল হাসান সেন্টু, দেলোয়ার তালুকদারকে। এছাড়া ১নম্বর সদস্য করা হয়েছে মো. আসাদুজ্জামান বিপুলকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।
প্রবাসীদের কামলা বলে কটাক্ষ করা সেই প্রকৌশলীকে সিরাজগঞ্জে বদলি
যে বাজারে প্রতি কেজি সবজির দাম ২০ টাকা