রাজধানীর শান্তিনগরে ইংলিশ মিডিয়াম ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘পিভট পয়েন্ট’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ফাজলে রাব্বি বলেন, সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে পিভট পয়েন্ট।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) শান্তিনগরে নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ২০১৮ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের বাড়তি যত্নসহকারে পাঠদান করে আসছে পিভট পয়েন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সৈয়দী। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, হাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরদার এবং পিভট পয়েন্টের প্রতিষ্ঠাতা মিসেস আফসানা নাজসহ অন্যান্যরা।
