আড়াই কেজি গাঁজাসহ ১৩ মামলার আসামি ধরা

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

মাদকের ১৩ মামলার আসামি এবার আড়াই কেজি গাজাসহ পুলিশের হাতে ধরা পড়েছে। ইউসুফ শেখ (৪০) নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ইউসুফ শেখ লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।

ব্রিফিংয়ে ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ইউসুফ শেখকে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করে। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

তিনি আরও জানান, ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত