মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) নির্বাহী কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়।
সভায় হাইকমিশনার সঙ্গে এমবিএফএ নেতারা বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া আলোচনায় উঠে আসে মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা, বিশেষত সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও প্রবাসীদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপন করা।
