মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনার নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত বৃদ্ধ নুরুল ইসলাম উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ার মৃত মল্লিক প্রধানের ছেলে।
জানা যায়, রবিবার (২নভেম্বর) বেলা সারে ১২টায় উপজেলাধীন বাউশিয়া ইউনিয়ন এর বক্তারকান্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিমার্ক ফ্যাক্টরির সামনে সড়ক পারাপারের সময় ঢাকাগামী লেনে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে থানার উপ পরিদর্শক মাহামুদ রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের কাছে জানতে পারলাম অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।
ঘটনার সততা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যাওয়ায় ও তাদের কোন অভিযোগ না থাকায় একটা অপ মৃত্যুর মামলা দায়ের হচ্ছে।
‘কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে কঠোর পদক্ষেপ’
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও কমল