কানাডিয়ান লিগের ফাইনালে শমিত সোমের ক্যাভালরি এফসি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম

কানাডিয়ান প্রিমিয়ার লিগে এবার রেগুলার সিজনে তৃতীয় হয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল বাংলাদেশি ফুটবলার শমিত সোমের ক্লাব ক্যাভালরি এফসি। প্লে-অফে কোয়ার্টার ফাইনালে জয়ের পর আজ বাংলাদেশ সময় সকালে হওয়া সেমিফাইনালে ফরজ এফসির মুখোমুখি হয়েছিল ক্যাভালরি।

কানাডার ওন্টারিওর হ্যামিল্টন স্টেডিয়ামে ফরজকে ১-০ তে হারিয়েছে ক্যাভালরি পৌঁছে গেছে ফাইনালে। ম্যাচে শুরুর একাদশেই ছিলেন শমিত সোম। ম্যাচের একমাত্র গোলটি ৫৭ মিনিটে করেন ওয়ারসেওস্কি।

বাংলাদেশ সময় ১০ নভেম্বর ভোরে ফাইনালে ক্যাভেলরি মুখোমুখি হবে অ্যাথলেটিক ওটাওয়ার।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্যাভেলরি এফসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের মতো কানাডিয়ান লিগেও প্রথমে হয় রেগুলার সিজন। সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল জেতে শিল্ড। পরে প্লে-অফের ফাইনালে জয়ী দল হয় চ্যাম্পিয়ন।

কানাডা প্রিমিয়ার লিগে অবশ্য দল ৮টি। তবে একে অপের সঙ্গে চারবার করে মুখোমুখি হয়। অর্থাৎ প্লে-অফের আগে খেলে ২৮টি করে ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত