ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০০ জন যোগ দিলেন বিএনপিতে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৬ এএম

গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০০ জন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেট এলাকায় কেন্দ্রীয় বিএনপিরসহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিত্বে ‘বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রূপচান বর্মণের সঞ্চালনায় এ স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লি, অবিনেষ চন্দ্র বর্মণ, নারায়ণ চন্দ্র বর্মণ, সুভাস চন্দ্র বর্মণ, ‘সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক কোচ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত